Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই আন্দোলন মামলায় বেরোবির ল্যাব এটেনডেন্ট বিপ্লবসহ গ্রেফতার ২

BN DESK
04 September 2026, 01:04 AM পড়তে ১ মিনিট
জুলাই আন্দোলন মামলায় বেরোবির ল্যাব এটেনডেন্ট বিপ্লবসহ গ্রেফতার ২

রংপুর জেলা প্রতিনিধি : জুলাই আন্দোলন পরবর্তী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের হওয়া মামলায় মাহমুদুল হাসান বিপ্লব ও তাজহাট থানার অপর একটি মামলায় মজিবুর রহমান বাবুল(৬৩) নামে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মাহমুদুলকে গ্রেফতার করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান বিপ্লব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন ল্যাব এটেনডেন্ট। তার বাড়ি রংপুর নগরীর দর্শনা মোড়ের আলহাজ্ব নগর। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনায় তাকে জুলাই আন্দোলনে ছাত্রদের বিপক্ষে মাঠে থাকতে দেখা যায়। সেই প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে মজিবুর রহমান বাবুল (৬৩) নামে রংপুর মহানগরের ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরীর দর্শনা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে জুলাই আন্দোলন পরবর্তী রংপুর তাজহাট থানায় হওয়া মামলায় নাম রয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

জুলাই আন্দোলন মামলায় বেরোবির ল্যাব এটেনডেন্ট বিপ্লবসহ গ্রেফতার ২

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার