Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রুপরেখা আরও স্পষ্ট হবে : রংপুরে উপদেষ্টা আসিফ

BN DESK
10 October 2025, 02:52 PM পড়তে ১ মিনিট
জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রুপরেখা আরও স্পষ্ট হবে : রংপুরে উপদেষ্টা আসিফ

রংপুর জেলা প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। ইতোমধ্যে নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রুপরেখা স্পষ্ট হবে।

বিগত সময়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভেঙে দেওয়া হয়নি। কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নেই। তবে জনভোগান্তির কথা মাথায় রেখে স্থানীয় সরকার পুনর্গঠন করে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করা দরকার।

কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত না থাকায় তা করা সম্ভব হয়নি। তবে বাজেট বৈষম্য নিরসনে সরকার কাজ করেছে। আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, অতিরিক্ত কমিশনার নরেশ চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দু’টি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রুপরেখা আরও স্পষ্ট হবে : রংপুরে উপদেষ্টা আসিফ

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার