Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জ্যামে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু, ইংলিশ ক্রিকেটাররা এলেন সাইকেলে

BN DESK
10 October 2025, 11:32 AM পড়তে ১ মিনিট
জ্যামে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু, ইংলিশ ক্রিকেটাররা এলেন সাইকেলে

স্পোর্টস ডেস্ক:   ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতে ২-০ তে এগিয়ে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। তীব্র যানজটে আটকে পড়েন ক্রিকেটাররা। পরে তাদের সাইকেল চালিয়েই স্টেডিয়ামে আসতে হয়েছে।

আজ (মঙ্গলবার) লন্ডনের কেনসিংটন ওভালে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও খেলা শুরুর নির্ধারিত সময় ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা। এর আধাঘণ্টা আগে হওয়ার কথা ছিল টস।  শেষ পর্যন্ত ৪০ মিনিট পর ৬.১০ মিনিটে হয়েছে টস। যেখানে জিতে ইংল্যান্ড আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ম্যাচ দেরিতে শুরু হবে জানিয়ে স্বাগতিক ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ‘(টেমস) নদীর উত্তরাঞ্চলে মারাত্মক জ্যামের কারণে একটি দল নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেনি, সে কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে খেলা শুরু হবে। ওই দলের সকল সদস্য মাঠে পৌঁছানোর পর ম্যাচ অফিসিয়ালরা সময় সমন্বয় করবেন এবং প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হবে।’

পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যদের সাইকেল চালিয়ে দ্য ওভালে ঢুকতে দেখা যায়। ওই দৃশ্য ক্যামেরাবন্দী করে নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করেছে ইসিবি। যদিও নিশ্চিত হওয়া যায়নি যে, জ্যামের কারণে নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে না পারা দলটি স্বাগতিক ইংল্যান্ড কি না। ইএসপিএন ক্রিকইনফো অবশ্য ওয়েস্ট ইন্ডিজ জ্যামে আটকে পড়ার কথা উল্লেখ করেছে। ইসিবি প্রকাশিত সেই ভিডিও’র ক্যাপশনে মজার ছলে লিখেছে, ‘নিজস্ব স্টাইলেই পৌঁছালেন তারা। লন্ডনে সড়ক অবরোধকে হার মানানোর এটাই একমাত্র উপায়।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জ্যামে ৪০ মিনিট দেরিতে খেলা শুরু, ইংলিশ ক্রিকেটাররা এলেন সাইকেলে

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার