Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালকের মৃত্যু

BN DESK
04 October 2025, 05:45 AM পড়তে ১ মিনিট
জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালকের মৃত্যু

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে গরুবাহী একটি শ্যালো মেশিনচালিত (ভটভটি) উল্টে গাজীউল ইসলাম (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার তালশন গ্রামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গাজীউল ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, তিনি একজন গরু ব্যবসায়ী ছিলেন এবং শ্যালো মেশিনচালিত একটি গরুবাহী ভটভটি চালিয়ে তালশন মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় ভটভটি চালকের মৃত্যু

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার