Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জয়ের লক্ষ্যে আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

BN DESK
10 October 2025, 10:55 AM পড়তে ১ মিনিট
জয়ের লক্ষ্যে আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (২১ মে) শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

দুই ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও বিসিবির প্রস্তাবে এমিরেটস ক্রিকেট সবুজ সংকেত দেয়ায় খেলা হচ্ছে বাড়তি এক টি-টোয়েন্টি। পাকিস্তান সফরের পূর্বপ্রস্তুতি ও আগের ম্যাচে হারের পর শেষ ম্যাচেও বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন।

অপরদিকে, ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানের জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কিছু ভুলে ২ উইকেটে হেরে যায় টাইগাররা।

এর আগে, টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত। এরমধ্যে প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল টাইগাররা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জয়ের লক্ষ্যে আমিরাতের বিপক্ষে রাতে মাঠে নামছে বাংলাদেশ

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার