Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

BN DESK
10 October 2025, 06:44 AM পড়তে ১ মিনিট
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সব টস হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের শুরুতে টস ভাগ্য পাল্টাল তাদের। টস জিতে ব্যাটিং নিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেশ থাকতেই মাঠে গড়াচ্ছে নতুন চক্র। যা শুরু বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ দিয়ে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়েই শুরু হবে চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে খেলা। চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে বাংলাদেশের কোনো জয় ছিল না। দ্বিতীয়বার এক ম্যাচ জিতলেও তারা ছিল তলানিতেই। তবে সদ্য সমাপ্ত ২০২৩-২৫ চক্রে নিউ জিল্যান্ড, পাকিস্তান (দুবার) ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাত নম্বরে থেকে শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

এবার নতুন চক্রে জয়ের সংখ্যা বাড়িয়ে অন্তত ৬ নম্বরে ওঠার আশা বাংলাদেশের।  সেই অভিযানে শুরুর ম্যাচে মেহেদী হাসান মিরাজকে নাও পেতে পারে বাংলাদেশ। অসুস্থতার কারণে শ্রীলঙ্কায় গিয়ে অনুশীলন করতে পারেননি অভিজ্ঞ অলরাউন্ডার। এছাড়াও ম্যাচজুড়েই রয়েছে বৃষ্টির চোখরাঙানি। প্রথম তিন দিনে ভারী বর্ষণের কথাই বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার