Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গঙ্গাচড়ায় বিএনপি নেতা আটক

BN DESK
03 September 2026, 01:57 PM পড়তে ১ মিনিট

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : গঙ্গাচড়ায় টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, রংপুর-১ আসনে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন রিপন। এমন অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের সামনে থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে তাকে আটক করে। পরে আটক রিপনকে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়।

গঙ্গাচড়া সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর আব্দুল মালেক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এলাকা: রংপুর গংগাচড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গঙ্গাচড়ায় বিএনপি নেতা আটক

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার