Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাকা না পেয়ে দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

BN DESK
03 September 2026, 10:42 PM পড়তে ১ মিনিট
টাকা না পেয়ে দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : দুর্বার রাজশাহীর প্লে অফে ওঠার আশা শেষ হয়ে গেছে গতকালই। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএল’র প্লে অফে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিয়েছে খুলনা টাইগার্স। কিন্তু ফ্র্যাঞ্চাইজির বিপিএল শেষ হয়ে গেলেও দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। হোটেলে অনিশ্চিত সময় পার করছেন তারা। খেলোয়াড়দের পারিশ্রমিক ঠিকঠাকভাবে না দেওয়ায় পুরো বিপিএল জুড়েই আলোচনায় দুর্বার রাজশাহী। স্থানীয় ক্রিকেটারদের মতো এতে ভুক্তভোগী বিদেশিরাও।

দলের একটি সূত্র জানিয়েছে, বকেয়া টাকা না পেলে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এখনো টিম হোটেলেই আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স। সূত্র জানিয়েছে, দলের পাঁচ বিদেশি ক্রিকেটারের মধ্যে এক-দুজন বিদেশি ক্রিকেটার চুক্তির ২৫ শতাংশ অর্থ বুঝে পেয়েছেন। কেউ কেউ এমনও আছেন, যারা কোনো টাকাই পাননি। দুই সপ্তাহ ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি তাদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতে পাননি দেশে ফেরার টিকিটও।

রাজশাহীর কোচ হিসেবে বিপিএলে আসেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটার এজাজ আহমেদ, একজন সহকারীও সঙ্গে এনেছিলেন তিনি। তারা দু’জনও টাকা পাননি। ফ্র্যাঞ্চাইজির পক্ষে থেকে সবাইকে আজ বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। কাল বিসিবি কার্যালয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান আশ্বাস দিয়েছেন খেলোয়াড়দের বকেয়া দিয়ে দেবেন। কিন্তু সে লক্ষণ এখন পর্যন্ত নেই।

এবারের বিপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির একটি দুর্বার রাজশাহী। শুরু থেকেই তাদের নিয়ে নানা সমালোচনা চলছে। টাকা না পাওয়ায় একটি ম্যাচে কোনো বিদেশি ক্রিকেটার তাদের হয়ে মাঠে নামেননি। নজিরবিহীন এ ঘটনার পর বিসিবি’র অনুরোধে তারা পরের ম্যাচে খেলতে নামেন। এর আগে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছিল পুরো দলই। ফ্র্যাঞ্চাইজিটি সমস্যায় পড়েছে হোটেল বিল পরিশোধ নিয়েও।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টাকা না পেয়ে দেশে ফিরতে পারছেন না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

B
BN DESK | 02 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার