Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাকা না পেয়ে বিসিবি’র কাছে অভিযোগ বিপিএল’র বিদেশি ক্রিকেটারদের

BN DESK
06 September 2026, 03:35 AM পড়তে ১ মিনিট
টাকা না পেয়ে বিসিবি’র কাছে অভিযোগ বিপিএল’র বিদেশি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক : বিপিএলে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমালোচনার মধ্যে নতুন করে অভিযোগ উঠেছে। দলের শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন অর্থ না পাওয়ার বিষয়ে।  

দুর্বার রাজশাহী এবারের বিপিএলে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে পরিচিতি পেয়েছে। ৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট, ফলে পয়েন্ট তালিকায় তারা আছে পঞ্চম স্থানে। সামারাকুন এই টুর্নামেন্টে রাজশাহীর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। দেশের ইংরেজি এক দৈনিক পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, সামারাকুন হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবি কর্মকর্তাদের তার বকেয়া পারিশ্রমিকের বিষয়টি জানিয়েছেন। বিসিবি জানিয়েছে, তারা ইতোমধ্যে বেশ কিছু খেলোয়াড়ের কাছ থেকে একই ধরনের অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।  

রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক বকেয়া নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে স্থানীয় খেলোয়াড়রা চট্টগ্রামে তাদের প্রথম অনুশীলন সেশন বর্জন করেন। এমনকি তারা সমস্যার সমাধান না হলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেন। পরবর্তীতে, ম্যাচের কয়েক ঘণ্টা আগে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকের ২৫ শতাংশ নগদ এবং আরও ২৫ শতাংশ চেকের মাধ্যমে প্রদান করা হয়। তবে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সামারাকুনসহ বেশ কয়েকজন এখনও তাদের চুক্তির অর্থ পাননি। সামারাকুনের বিপিএলের জন্য রাজশাহীর সঙ্গে চুক্তি ছিল ১৫ হাজার মার্কিন ডলারের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টাকা না পেয়ে বিসিবি’র কাছে অভিযোগ বিপিএল’র বিদেশি ক্রিকেটারদের

B
BN DESK | 21 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার