Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

BN DESK
10 October 2025, 09:32 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভিক্টোরিয়া রোডের জেলা গণঅধিকার পরিষদের কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। পরে থানাপাড়া এলাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন তারা।

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নগর জলফৈই বাইপাসে মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে। 

জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাগর বলেন, ভিপি নুরকে অন্যায় ভাবে মব সৃষ্টি করে জাতীয় পার্টির নেতা-কর্মীরা হামলা করেছে। দেশে এখনো স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির মধ্যে বিরাজমান। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি করছি অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। জেলা জাতীয় পার্টি অফিস কে বা কারা ভাঙচুর করেছে তা আমরা জানি না।

এ সময় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুজন মাহমুদ, ফাহাদ, নবাব, তরীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার