Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টানা ১০দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

BN DESK
04 September 2026, 01:04 AM পড়তে ১ মিনিট
টানা ১০দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী ৫-১৪ জুন পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ এই বন্দরের মাধ্যমে কোন ধরণের পণ্য আমদানি-রপ্তানি হবে না। ১৫ জুন থেকে যথারীতি এই পথে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্রে জানা গেছে, তবে এই সময়ে যথারীতি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা এই দুই দেশে আসা-যাওয়া করতে পারবে। ইমিগ্রেশনের সকল কার্যক্রম বন্ধের আওতামুক্ত থাকে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, অন্যান্য দেশের সাথে বাংলাদেশেও আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একারণে বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা করে আগামী ৫-১৪ জুন পর্যন্ত টানা ১০দিন ঈদুল আজহা উপলক্ষে বন্দরের সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সময়ে দুই দেশের মধ্যে কোন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হবে না। বন্ধের বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনে পত্র দিয়ে জানানো হয়েছে।

তিনি আরও জানান, ছুটি শেষে আগামী ১৫ জুন থেকে পুনরায় বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে। ফলে কর্মচাঞ্চল্য হয়ে উঠবে বন্দরের সকল কার্যক্রম। তবে ব্যবসায়ীরা চাইলে সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে বন্দরের ওয়্যারহাউজ থেকে তাদের পণ্য খালাস বা অন্যত্র পরিবহন করে নিতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

টানা ১০দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার