Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড

BN DESK
10 October 2025, 04:52 PM পড়তে ১ মিনিট
টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন ফিনল্যান্ডের এক অচেনা পেসার। মহেশ তাম্বে নামের পেসারটি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। 

তাম্বের রেকর্ড গড়া ম্যাচটি হয়েছে ২৮ জুলাই। ৫ ম্যাচের সিরিজের তৃতীয়টিতে এস্তোনিয়ার মুখোমুখি হয় ফিনফল্যান্ড। এই ম্যাচেই  প্রথম ৮ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল বাহরাইনের জুনায়েদ আজিজের। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে তিনি নেন ৫ উইকেট।  মিডিয়াম পেসার তাম্বের বোলিং নৈপুণ্যে ফিনল্যান্ড ম্যাচ জিতেছে ৫ উইকেটে। ২ ওভারে ৫ উইকেট নিতে খরচ করেছেন ১৯ রান। এই ম্যাচে ফিনল্যান্ড টস জিতে শুরুতে বোলিং নেয়। এস্তোনিয়ার ওপেনার স্টেফান গুচ ও হাবিব খান অর্ধশত রানের জুটি গড়লেও তাম্বের বোলিংয়ে পরে শুরু হয় ব্যাটিং ধস। তারা শেষ সাতটি উইকেট হারিয়েছে মাত্র ৩৭ রানে। মহেশ তাম্বে ছিলেন সেই ধ্বংসযজ্ঞের মূল কারিগর। শেষ পর্যন্ত ১৪১ রানে অলআউট হয় এস্তোনিয়া। ফিনল্যান্ড রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে। সফরকারীদের হয়ে অরবিন্দ মোহন ৬৭ রান করে ম্যাচের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার