Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টুর্নামেন্ট সেরা রাচিন, ফাইনাল সেরা রোহিত

BN DESK
03 September 2026, 09:42 PM পড়তে ১ মিনিট
টুর্নামেন্ট সেরা রাচিন, ফাইনাল সেরা রোহিত

স্পোর্টস ডেস্ক : নানা বিতর্কের জন্ম দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় শিরোপা জিতেছে গাম্ভীরের শিষ্যরা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। তার ওই ইনিংসে ভর করে ৪ উইকেটে জয় তুলে নেয় ভারত। কার্যকরী ইনিংস খেলার জন্য ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ফিরেই সেঞ্চুরি করেন। পরে আরও এক সেঞ্চুরি তুলে নেন তিনি। 

রাচিন টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ২৬৩ রান করেছেন, যা আসরের সর্বোচ্চ। তার চেয়ে ২০ রান কম করেছেন শ্রেয়াস আইয়ার। টুর্নামেন্ট সেরার পুরস্কার হাতে নিয়ে রাচিন বলেছেন, ‘এটা তিক্ত-মধুর অভিজ্ঞতা। ভালো উইকেটে ফাইনালটা হলে ভালো লাগত।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টুর্নামেন্ট সেরা রাচিন, ফাইনাল সেরা রোহিত

B
BN DESK | 10 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার