Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেস্ট ক্রিকেটে দারুণ রেকর্ড হাসানের

BN DESK
03 September 2026, 11:39 PM পড়তে ১ মিনিট
টেস্ট ক্রিকেটে দারুণ রেকর্ড হাসানের

স্পোর্টস ডেস্ক : জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেই দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন হাসান মাহমুদ। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার এখন হাসান। নিজের পরের ওভারে এসে সেটাকেও ছাড়িয়ে গেছেন ডানহাতি এই পেসার। 

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় এমন রেকর্ড গড়েন হাসান। টেস্টে ২০২৪ সালে হাসান মাহমুদ এখন পর্যন্ত ৮ ম্যাচে নিয়েছেন মোট ২৫ উইকেট। নির্দিষ্ট এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশ পেসারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। হাসান ভেঙেছেন ২০০৮ সালের শাহাদাৎ হোসেন রাজিবের রেকর্ড। ১৬ বছর আগে শাহাদাৎ হোসেন ৯ টেস্টে নিয়েছিলেন ২৩ উইকেট। বিশ্বরেকর্ড গড়ার অবশ্য সুযোগ নেই হাসানের। কেননা, ১৯৮১ সালে ডেনিস লিলি ১৩ টেস্টে নিয়েছিলেন ৮৫ উইকেট, যেটা এখনো ছুঁতে পারেনি আর কোনো ক্রিকেটার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টেস্ট ক্রিকেটে দারুণ রেকর্ড হাসানের

B
BN DESK | 24 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার