Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টেস্ট দলে অভিষেক হলো বগুড়ার তানজিদ তামিমের, ব্যাটিংয়ে বাংলাদেশ

BN DESK
16 May 2026, 07:47 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: মিরপুরের পর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টেও টস হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে যথারীতি সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নাজমুল হোসেন শান্ত’র দল আগে ব্যাটিং করবে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টেস্টে তানজিদ তামিমের অভিষেক হতে পারে বলে আগেই জানা গিয়েছিল। একাদশে মোট দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আজ (শনিবার) থেকে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। চোটের শঙ্কা থাকলেও স্বাগতিকদের একাদশে আছেন মাহমুদুল হাসান জয়। আর প্রথম টেস্ট খেলা সাদমান ইসলামের জায়গায় যুক্ত হয়েছেন তানজিদ তামিম। এ ছাড়া গত টেস্টে নির্বিষ বোলিং করা এবাদত হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে একাদশে এলেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

অন্যদিকে, পাকিস্তানের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে মিরপুর টেস্টে বিশ্রামে থাকা বাবর আজমের দলে আসার তথ্য আগেই মিলেছিল। এ ছাড়া পেসার খুররম শেহজাদ এবং স্পিনার সাজিদ খানকে নেওয়া হয়েছে একাদশে। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন ওপেনার ইমাম-উল-হক, পেসার শাহিন শাহ আফ্রিদি ও স্পিনার নোমান আলি।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।পাকিস্তান একাদশ : আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টেস্ট দলে অভিষেক হলো বগুড়ার তানজিদ তামিমের, ব্যাটিংয়ে বাংলাদেশ

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার