Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত কুড়িগ্রাম—২ আসনের এমপি’র গাড়ি, আহত ৩

BN DESK
03 September 2026, 03:16 PM পড়তে ১ মিনিট

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম—২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের গাড়ি বেপরোয়া ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর—কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় গাড়িতে থাকা সংসদ সদস্যসহ তিনজন আহত হন। 

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের গাড়িটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পেঁৗছালে সেখানে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক পিছনের দিক দিয়ে সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিধ্বস্ত হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি সড়ক আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যকে বহনকারী গাড়িতে পিছনের দিক দিয়ে তীব্র গতিতে ধাক্কা দেয় ফলে সংসদ সদস্যের মাইক্রোবাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এসময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ির ড্রাইভারসহ সহযাত্রী একজন ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কে ট্রাফিক শৃঙ্খলা না থাকার কারণে রংপুর—কুড়িগ্রাম সড়কটি প্রায় নিয়ন্ত্রণহীন থাকে। বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি এবং সংসদ সদস্য আহত হয়েছি। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন, দুজন গুরুতর আহত তাদেরকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন—গাড়ি চালক আবুল কালাম আজাদ (৪০) ও সহযাত্রী ইকরাম হোসেন (২৫)।

এদিকে এমপি’র গাড়িতে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত কোন ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপি’র যুগ্ম আহ্বাহয়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি পরিকল্পিত কোন ঘটনা নয়, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে। কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।

 

 

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত কুড়িগ্রাম—২ আসনের এমপি’র গাড়ি, আহত ৩

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার