Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

BN DESK
04 September 2026, 12:23 AM পড়তে ১ মিনিট
ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

মফস্বল ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩), অপরজন একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজু ইসলাম ও মোতালেব হোসেন আজ মঙ্গলবার মটরসাইকেলযোগে ঢাকা যাওয়ার জন্য রওনা দেন। সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা পৌঁছলে প্লাস্টিকের ঝুড়িবোঝাই একটি ট্রাক ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক মোতোলেব হোসেন ও সাজু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের মরদেহ সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহোযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে থানায় একটি মামলা দায়ের করা হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার