Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণ,রেলওয়ের কর্মচারী আটক

BN DESK
31 August 2026, 10:32 PM পড়তে ১ মিনিট
ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণ,রেলওয়ের কর্মচারী আটক

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে রেলওয়ের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। আটক সাইফুলের বাড়ি গাইবান্ধায়। 

বুধবার দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ তিনি বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে সিদ্ধান্ত হলে তাদের কমলাপুরে ফেরত পাঠানো হবে। 

ঘটনাস্থল ঢাকার কমলাপুর হওয়ায় সেখানেই মামলা করা হবে জানান তিনি।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণ,রেলওয়ের কর্মচারী আটক

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার