Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

BN DESK
04 September 2026, 01:26 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে এবং সড়ক দূর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের মৃত্যু ঘটে। জানা যায়, পীরগঞ্জ উপজেলার করনাই হাটপাড়া গ্রামের মঈনুদ্দিনের মেয়ে এবং এসএসসি পরীক্ষার্থী সাবিরা আকতার ইতি’র  শয়ন ঘড়ের  তীরের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে উপজেলার শাটিয়া গ্রামের গবেশ্বরের মেয়ে এবং এসএসসি পরীক্ষার্থী  সংগিতা রানী গত ১৮ মে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (২৩ মে) দুপুরে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, কি কারণে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্নহত্যা করেছে তা এখনো জানা যায়নি। সড়ক দুর্ঘটনায় আহত এক এসএসসি পরীক্ষার্থীর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার খবর তারা পেয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার