Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 11:02 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনোয়ারুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গন নদীর করনাই ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ারুল দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার বনগাঁও গ্রামের কাসেম আলীর ছেলে।

আনোয়ারুলের ছেলে আবু সাঈদ জানান, তার বাবা কাঁচামালের ব্যবসা করতেন। মাঝে মধ্যে নদীতে মাছ ধরেতেন। গত বুধবার সন্ধ্যায় তিনি নদীতে মাছ ধরতে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। সকালে লোকমুখে খবর পেয়ে জানতে পারেন তার বাবার মরদেহ নদীতে ভাসছে। তদন্ত করে তিনি এর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ ব্যক্তি গত বুধবার দিবাগত সন্ধ্যায় বোচাগঞ্জ থানার টাঙ্গন নদীর মাহালীপীর ঘাটে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি। সকালে নদীর এপারে করনাই ঘাটে তার মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং তদন্ত চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার