Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নুপুর চুরির অভিযোগে নারীকে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর 

BN DESK
07 April 2026, 04:12 AM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: পায়ের নুপুর চুরি করার অপরাধে এক নারীকে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। একই ঘটনায় মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে ওই নারীর স্বামীর। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারীর নাম রুপালী ও তার স্বামীর নাম ইমরান।

জানা যায়, এলাকায় সাজ্জাদ নামে এক ব্যক্তির মেয়ের পায়ের নুপুর খুলে নেয়ার অভিযোগে রুপালী ও তার স্বামীকে আটক করে নর্থ পয়েন্ট স্কুলের ৩ নম্বর ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভবনের বারান্দার খুঁটিতে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। একইসাথে মাথা ন্যাড়া করে দেওয়া হয় তার স্বামীর।

পরে ইমরানকে ছেড়ে দেওয়া হলেও রুপালীকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করে ওই শিশুর ভাই সৌরভ। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকীম জানান, জনতা রুপালীকে আটক করে থানায় দেয়। তার বিরুদ্ধে নুপুর চুরির মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নুপুর চুরির অভিযোগে নারীকে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর 

B
BN DESK | 07 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার