Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, মরদেহ উদ্ধার 

BN DESK
14 September 2024, 06:59 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, মরদেহ উদ্ধার 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হলো রাসেল নামে এক যুবক। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করা হয়েছে।

আটক শহীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শালবাগানে গিয়ে মাদক সেবনের পর তুচ্ছ বিষয় নিয়ে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে।

পুলিশ রাতেই শহীদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে গিয়ে অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এক কৃষক শালবনের পাশে ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, মরদেহ উদ্ধার 

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার