Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

BN DESK
04 September 2026, 01:01 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৩ জনকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় বিজিবির সহায়তায় থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে এদিন ভোররাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪১/৪এস পিলার এলাকা দিয়ে তাদের জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এসময় সীমান্তেই বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব চন্দ্রকোনা গ্রামের মৃত আখতার আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৯), জাহিদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (২৩), তার ছেলে রমজান আলী (০৪), একই উপজেলার শিমুল বাড়ী এলাকার জাবেদ আলীর ছেলে শাহীন আলী (২৮), শাহিন আলীর স্ত্রী রোজিনা বেগম (২৫), ছেলে ইয়াসিন (১০), মেয়ে মর্শিদা (০৭), আবু বক্কর (০৩), বোয়ালবীর এলাকার আব্দুল হালিমের ছেলে শফিকুল ইসলাম (৩১), শফিকুল ইসলামের স্ত্রী নুর নাহার (২৫), ছেলে নুর আলম (০৯), মেয়ে সুমাইয়া (০৭), সুমনা (০৫)।

ফকিরগঞ্জ বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, ভারতে বসবাসতরত বাংলাদেশি ৩টি পরিবারের নারী ও শিশুসহ ১৩ জনকে রাতের আঁধারে উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতের বহরমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ১৩ জনের মধ্যে ৭ জন শিশু, ৩ জন নারী ও ৩ জন পুরুষ। তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে বসবাস করে আসছিল। দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে বিকেলে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার