Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

BN DESK
10 October 2025, 04:34 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় ছিনতাইকালে লাল চাঁন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

উপজেলার সর্বমঙ্গলা গ্রামের মো. রব্বানী আলীর ছেলে মো. রনি হোসেন (২৪) বাদি হয়ে বালিয়াডাঙ্গী থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, আজ শনিবার (১৯ জুলাই) ভোরে রনি মটরসাইকেলযোগে কয়েল কেনার উদ্দেশ্যে পার্শ্ববর্তী রুপগঞ্জ গ্রামে যাচ্ছিলেন।

এমন সময় লাল চাঁন মিয়াসহ ২/৩ জন ব্যক্তি সর্বমঙ্গলা জামে মসজিদের সামনে তার পথরোধ করে। এরপর তারা রনির কাছ থেকে মটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা পয়সা কেড়ে নিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় রনির চিৎকারে মসজিদের মোয়াজ্জেমসহ আশ পাশের লোকজন এগিয়ে এলে চাঁন মিয়াকে ধারালো রামদাসহ আটক করলেও অপর ২/৩ জন ব্যক্তি পালিয়ে যায়।

স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাল চাঁন মিয়াকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে। উল্লেখ্য গ্রেফতারকৃত লাল চাঁন উপজেলা বিএনপির সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফয়সল আমীনের উপর হামলাকারীদের প্রধান। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের উপর হামলা করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার