Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির দুই নেতা বহিষ্কার

BN DESK
10 October 2025, 10:48 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির দুই নেতা বহিষ্কার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের অধিবেশনে সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) রাত ৮টায় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলো বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টিএম মাহবুবুর রহমান।

এদিকে আজ বুধবার (৩০ জুলাই) বিএনপির দলীয় কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ৩দিনের কর্মসূচি ঘোষণা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রাজিউর রহমান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খান, ধনতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুবদলের এন্তাজ আলী শাহ,  শ্রমিকদলের আব্দুর রাজ্জাক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির দুই নেতা বহিষ্কার

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার