Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ৮ জন আটক

BN DESK
13 May 2026, 02:06 AM পড়তে ১ মিনিট

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক হয় তারা। এর মধ্যে মাদকসহ আটক ৪, সন্দেহভাজন আটক ৩ ও একজন নিয়মিত মামলার আসামি।

মাদকসহ ৪ জন আটকৃতরা হলো- আবুল হোসেনের ছেলে জুয়েল রানা (৩৭), ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩৩), ইউসুফ আলীর ছেলে সাইরুল ইসলাম (৩৯) ও রিয়াজুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩৪)।

সন্দেহভাজন হিসেবে আটকৃতরা হলো, সাইফুল ইসলামের ছেলে শামীম হাসান (২৮), মানিক হোসেনের ছেলে শাহিন কাদের (২০), ফজলুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) ও নিয়মিত মামলার একজন আসামি।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ৪ জনকে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। এছাড়াও ৩ জনকে সন্দেহভাজন ও একজন নিয়মিত মামলার আসামি। আটককৃত ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ৮ জন আটক

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার