রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩১পিস ইয়াবা সহ শফিকুল ইসলাম শফিকে(৪৫) আটক করেছে থানা পুলিশ।
গতকাল রোববার বিকেলে হাজিপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম উপজেলা হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় এলাকার মৃত ময়েজ মুলের ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় এলাকায় সন্ধ্যায় থানা পুলিশের একটি টিম অভিযান চালায়।
এ সময় মাদক কারবারী শফিকুল ইসলাম শফির কাছ থেকে ৩১ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।