Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 01:17 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মোনায়েম হোসেন (০১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার পৌর শহরের ৯ নং ওয়ার্ড মহলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছোট সন্তান।

স্থানীয়রা জানান, মৃত শিশুটির মা মহলবাড়ি এলাকায় ভুট্টাক্ষেতে ভুট্টা তুলছিলেন। ভুট্টাক্ষেতের পাশেই ছোট একটি গর্তে বৃষ্টির পানি জমলে সেই গর্তে পড়েই শিশুটি মারা যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানা কর্মকর্তা মুহা: আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার