রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নন্দুয়ার ইউনিয়নে বনগাঁও গ্রামে আজ সোমবার (৩০ জুন) সকালে ধুমপুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধগলিত একটি লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে। তার ডাক চিৎকারে মানুষ জমায়েত হয় এবং পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পানি থেকে লাশ উদ্ধার করে। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের শরীরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসপি সার্কেলসহ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।