Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

BN DESK
02 September 2026, 12:41 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে গুরুতর আহত ৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো হাটগাঁও এলাকার ফারুক হোসেনের ছেলে নিরব (১২), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে কোরবান (১৩), আবুল কালামের ছেলে আলিফ (১৩), আনোয়ার হোসেনের ছেলে কামিন অভি (১৩) এবং একরামুল হকের ছেলে আশিক (১৩)।

এলাকাবাসী জানান, শিশুরা বাড়ির পাশে জঙ্গল বিলাস মাঠে ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তারা পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে জোরে শব্দ শুনতে পেলে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। এসময় খুঁটির সাথে যুক্ত টানা অ্যালুমিনিয়াম তারে বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু গুরুতর আহত হয়।

আহত শিশুদের এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য একজনকে ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালে ও বাকি চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

রাণীশংকৈল পল্লী বিদ্যুতের জোনাল জুনিয়র প্রকৌশলী ফিরোজ কবির বলেন,  হাটগাঁও এলাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে ত্রুটি শনাক্ত করতে বিদ্যুৎ চালু করলে খুঁটির কাট আউট ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক। পল্লী বিদ্যুতের অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বিষয়টি সম্পর্কে জানাবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুতের খুঁটি টানার তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার