Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ২

BN DESK
10 October 2025, 03:56 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ২

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রুহিয়া থানায় দায়েরকৃত মামলা অনুযায়ী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মো. আব্দুল মান্নানের ছেলে আশিকুর রহমান আসিফ (১৮) ও মো. ওয়াহাব আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুদ (১৮)। তারা দু’জনই পঞ্চগড় জেলার আটোযারী থানার দোহসু (মাছয়ারপাড়া) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরেই তারা পুলিশের নজরদারিতে ছিল।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নাজমুল কাদের জানান, চক্রটি বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করত। এদের ব্যাপারে আরও তদন্ত এবং চক্রের বাকি সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ২

B
BN DESK | 03 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার