Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অটোর ধাক্কায় শিশু নিহত

BN DESK
03 September 2026, 05:18 PM পড়তে ১ মিনিট

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে অটোচার্জার গাড়ির ধাক্কায় মোবাশ্বের(৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (৯ মে) বিকেলে দুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার শিয়াল্লড় গ্রামের শাহীন হোসেনের ছেলে।

জানা যায়, বিকেলে কামার পুকুর-যাদুরানীগামী পাকা সড়কের পাশে বাড়ির সামনে সহপাঠীদের সাথে খেলা করছিল মোবাশ্বের। এসময় বিপরীত দিক থেকে আসা অটোচার্জার গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। এসময় তাকে হরিপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে নিয়ে যাওয়ার পথেই মারা যায় মোবাশ্বের। হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে অটোর ধাক্কায় শিশু নিহত

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার