হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মুন্নি আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার ২নং ইউনিয়নের খানপুর গ্রামে স্বামী মতিবুল রহমানের বাড়িতে ঘটনাটি ঘটে।
জানা যায়, স্বামীর ওপর অভিমান করে শয়নঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মুন্নি আক্তার।
হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লাশের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।