Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

BN DESK
04 September 2026, 12:35 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদে বাবার সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর সাদ্দাম নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সকাল আনুমানিক ১০টায় রংপুর ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, হরিপুরে নানা বাড়িতে বেরাতে এসে গত বৃহস্পতিবার দুপুরে বাবাসহ পাঁচজন নাগর নদে গোসল করতে নামে। এসময় সকলের অগোচরে সাদিয়া(১১) ও সাদ্দাম(৮) নামে দুই ভাইবোন নদের পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী নদে দীর্ঘক্ষণ তল্লাশি করে সাদিয়ার লাশ উদ্ধার করলেও নিখোঁজ ছিল সাদ্দাম।

রংপুর ডুবুরি দল নাগর নদে অভিযান চালিয়ে একদিন পর আজ শুক্রবার (১৩ জুন) সকালে সাদ্দামের লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। সাদিয়া ও সাদ্দাম রংপুরের মেট্রোপলিটনে পশুরাম থানার জলছত্র গ্রামের আমিনুলের সন্তান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

B
BN DESK | 13 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার