Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তে পতাকা বৈঠকে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

BN DESK
04 September 2026, 01:09 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তে পতাকা বৈঠকে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে বিএসএফের হাতে আটক চার বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভাতীয় বিএসএফ।

এরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের দেবদাস ভেসারমা (২০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সিনগারুর গ্রামের সচিন রায় (১৮), একই জেলার ও রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের রুবেল (১৮) ও  জসিম মিঞা (১৮)।

হরিপুর থানায় জিডি মূলে ফেরত চার বাংলাদেশি নাগরিকের ঠিকানা যাচাই করে বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টায় তাদের পরিবারের কাছে বুঝে দেওয়া হয়েছে বলে হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান। বৃহস্পতিবার দুপুরে কান্ধাল বিওপির সীমান্তের ৩৫৬ নং মেইন পিলার এলাকায় উক্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির কান্ধাল বিওপির সুবেদার  ফজলুল হক এবং ৮৭ খোরকা বিএসএফ কোম্পানী কমান্ডার এসি-রাম সিং নেতৃত্ব দেন। বৃহস্পতিবার ভোর অনুমান সাড়ে ৫টায়  ভারতের তিন কিলোমিটার অভ্যন্তরে সীমান্তের বশতপুত নামক স্থানে অবস্থান করলে ৮৭ বশতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। জানা যায়, এরা ১৫ মাস পূর্বে রাজমিস্ত্রির কাজের জন্য ভারতে প্রবেশ করেছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সীমান্তে পতাকা বৈঠকে আটক ৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার