Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

BN DESK
10 March 2026, 01:07 AM পড়তে ১ মিনিট

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পাকা সড়কে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৩৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। এসময় ওই স্কুলে সহকারী শিক্ষক মাহাবুব (২৮) গুরুতর আহত হয়। তিনি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার কুজিশহর গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

তিনি দিনাজপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যায় ওই সড়কের কামারপুকুর মডেল স্কুলের সামনে। মৃত আলমগীর উপজেলার আটঘড়িয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তিনি আটঘরিয়া বডার লাইন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ছিলেন।

জানা যায়, তারা দুইজনেই মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে ওই স্থানে বিপরীতদিক থেকে ছেড়ে আশা শাহপরান নামে মিনিবাস এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিনিবাস ও মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার