Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক এক

BN DESK
03 September 2026, 02:14 PM পড়তে ১ মিনিট

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপরে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাড়ি ফেরার পথে বিজিবি’র হাতে সাগর সিং (২৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। হরিপুর থানা পুলিশ আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন। সে হরিপুর উপজেলার  রহমতপুর গ্রামের সুরেন সিং এর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ৫০ বিজিবি’র বুজরুক বিওপির সীমান্ত পিলার ৩৬০ এর ২ এস এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় গোপন সংবাদে সীমান্তে টহলরত বিজিবি’র টিম খয়েরডাঙ্গী নামক স্থানে ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করে এবং সন্ধ্যায় হরিপুর থানায় নিয়ে আসে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম বলেন, বিজিবির এজাহারের ভিত্তিতে থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ধৃত আসামিকে আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক এক

B
BN DESK | 14 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার