Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ১৩ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

BN DESK
10 October 2025, 01:15 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ১৩ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিএসএফ’র হাতে আটক পাঁচ পুরুষ, দুই নারী এবং সাত শিশুসহ ১৩ জন বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভাতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

তারা হলেন- রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের শুবত চন্দ্র রায়ের ছেলে মহেষ চন্দ্র রায় (৫৫), বলিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের মৃত শামসুল হকের ছেলে রব্বানি (৩৫), একই গ্রামের রব্বানির ছেলে রাফি (৯), শামসুল হকের ছেলে মমিুনুর রশিদ (৩০), মামুন রশিদের স্ত্রী সোহানা খাতুন (২২), মামুনুর রশিদের মেয়ে সাহেরা খাতুন (৬), মামুনুর রশিদের ছেলে নুর নবী (৪), মামুনুর রশিদের ছেলে (৩), বালিয়াডাঙ্গী উপজেলার সারগা বস্তি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মামুন (২৮) মামুনের স্ত্রী ময়না বেগম (৩০), মামুনের ছেলে রহমতুল্লাহ (৪), মামুনের ছেলে মোসারফ (১২), হরিপুর উপজেলার ভৈষাগজ রুহিয়া গ্রামের জালালের ছেলে ওয়ালিদ (২০)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় সীমান্তের ৩৬২ পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে ৮৭ বোররা বিএসএফ’র হাতে আটক হন তারা। ওই দিন রাত ৮টায় কোম্পানি পর্যায়ে সীমান্তের ৩৫৬নং মেন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে ৫০ বিজিবি’র বুজরুক বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার রিয়াজুল হক এবং ভারতের ৮৭ বিএসএফ বোরকা ক্যাম্পের  কোম্পানি কমান্ডার এসআই সিয়াম বাবু যাদব দেন। এসময় বিএসএফ কর্তৃক আটক ১৩ বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করলে রাত সাড়ে ৯টায় বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতরা বৈধ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ১৩ বাংলাদেশীকে ফেরত দিলো বিএসএফ

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার