Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আরও ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

BN DESK
10 October 2025, 07:55 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আরও ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের হাতে আটক আরও ৯ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ফেরত ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছে। আটককৃতদের বিজিবি হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করলে হরিপুর থানা পুলিশ তাদের আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন।

এরা হলো- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কইকুড়ি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (২৯), একই উপজেলার বড়গাছিয়া গ্রামের মৃত সোমুর ছেলে রমজান আলী (৪০) ও তার স্ত্রী মোমিনা বেগম (২৯), রমজান আলীর তিন সন্তান ইমরান আলী (৯), রেজিয়া (৭) ও মাসুমা (৬)। একই উপজেলার কদমতলা গ্রামের তাইজুল ইসলামের ছেলে আক্তারুল (২৪), আক্তারুলের স্ত্রী মনজুরা (১৯), আক্তারুলের দুই মাস বয়সের শিশু কন্যা তাহেরা খাতুন।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোরে সীমান্তের ৩৫৬ এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হয়। ওই দিন কোম্পানী পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেইন পিলার এলাকার বশতপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিএসএফ কর্তৃক আটক ৯ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করলে গতকাল সোমবার রাতে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতরা বৈধ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট আইনে থানায় মামলা দায়ের করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আরও ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার