Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

BN DESK
10 October 2025, 01:39 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করলো বিএসএফ। গতকাল মঙ্গলবার সকালে সীমান্তের ৩৫১/১ এলাকা দিয়ে তাদের পুশইন করলে বশালগাঁও বিজিবি’র টহল টিম ওই এলাকায় অভিযান চালিয়ে বেলা ২ টায় হরিপুর থানায় আটক করে আনা হয়। আটককৃত ১১ জনের মধ্যে ৫জন প্রাপ্ত বয়স্ক ও ৬ শিশু রয়েছে।

তারা হলো- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাঘাডাঙ্গী গ্রামের মৃত মহাব্বত এর ছেলে তবিবুর রহমান (৩৮), তার ১ম স্ত্রী শামিমা খাতুন (২৭) ও তার ২য় স্ত্রী রেশমা খাতুন (৩২) এবং তাদের তিন মেয়ে সুমাইয়া খাতুন (১৫), লামিয়া খাতুন (১০), সামিয়া খাতুন (৭) ও এক ছেলে আয়ান (৩)।

একই জেলা থানার মৃত মহাব্বত এর ছেলে আক্তারুল ইসলাম (৩২), তার স্ত্রী আখি আক্তার (২৮), তাদের এক ছেলে তাজিম হোসেন (১০) ও এক মেয়ে আয়াত খান (৫)। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, সীমান্তে পুশইন করা ১১ জন বাংলাদেশি নাগরিককে কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি কার্যক্রমের প্রক্রিয়া চলছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার