Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের ৫ থানায় নতুন ওসি

BN DESK
10 October 2025, 02:24 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের ৫ থানায় নতুন ওসি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৫ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে ৩ জন বর্তমানে তিনটি থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্য ২ জন পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গত সোমবার এক অফিস আদেশে তাদের পদায়নের নির্দেশ দেন।

বদলির আদেশে ঠাকুরগাঁও থানার বর্তমান ওসি তাজুল ইসলামকে পীরগঞ্জ থানায়, বালিয়াডাঙ্গী থানার ওসি মোহাম্মদ জাকারিয়াকে হরিপুর থানায়, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক শওকত আলী সরকারকে বালিয়াডাঙ্গী থানায়, পুলিশ পরিদর্শক একেএম নাজমুল কাদেরকে রুহিয়া থানায় এবং রুহিয়া থানার ওসি শহিদুর রহমানকে সদর থানায় পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, প্রশাসনিক কাজে গতি আনার জন্য এটি করা হয়েছে।

এলাকা: ঠাকুরগাঁও
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের ৫ থানায় নতুন ওসি

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার