Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

BN DESK
10 October 2025, 04:08 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অটোরিকশারয় ওড়না পেঁচিয়ে মোছা: নাজু আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের মুন্সিরহাট এলাকার সুখ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর গ্রামের মৃত তরিকুল্লাহর মেয়ে।

জানা যায়, ওইদিন বিকেলে মোছা: নাজু আক্তার, তার ভাবি মোছা: জিন্নাতুনসহ (২৫) সদর উপজেলার শ্রিকৃষ্ণপুর নিজ বাড়ি থেকে রাইস কুকার মেরামত করার জন্য ঠাকুরগাঁও রোডে অটোরিকশাযোগে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত নাজু আক্তারের ওড়না অটোরিকশার মটরের সাথে পেঁচিয়ে যায়।

দ্রুত অটোরিকশাটি আটকিয়ে স্থানীয়দের সহযোগিতায় ওড়নার পেঁচ খুলে তাৎক্ষণিক তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই তার মৃত্যু হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

B
BN DESK | 23 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার