Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে আট লাখ টাকা লুটের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

BN DESK
08 October 2025, 02:54 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে আট লাখ টাকা লুটের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাট জোড়া ব্রিজ এলাকায় টাকা লুটের ঘটনায় জড়িত অভিযোগে আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর (বলাকা মোড়) গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. সাবুল ইসলাম ওরফে শাকিল (২৪) ও একই উপজেলার সাদুল্লাপুর (ছিরনপাড়া) গ্রামের গোপাল সরকারের ছেলে সুজন সরকার (২৮)।

এরআগে এ মামলায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন হরিহরপুরের মো. মানিক হোসেন (৩৬),  ঘোষপাড়ার মো. আলভী আহমেদ (২৯) এবং শহরের গোবিন্দনগর এলাকার রানা (২৩)। মামলা সূত্রে জানা যায়, গত ২২শে জুন গভীর রাতে ভাতিজার মুদি দোকান থেকে ৭ লাখ ৯৪ হাজার টাকা নিয়ে চার্জার অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী কুতুব উদ্দিন।

রাত আনুমানিক দেড়টায় ঠাকুরগাঁও পৌরসভার ১০নম্বর ওয়ার্ডে সুক নদীর উপরের জোড়া ব্রিজ এলাকায় তাকে গতিরোধ করে চারজন। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে তারা ব্যাগে থাকা টাকা নিয়ে ২টি মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী মো. কুতুব উদ্দীন বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে আট লাখ টাকা লুটের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

B
BN DESK | 28 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার