Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ইউক্যালিপটাস চারা বিক্রির বিরুদ্ধে অভিযান ৩শ’ চারা জব্দ

BN DESK
01 September 2026, 06:12 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ইউক্যালিপটাস চারা বিক্রির বিরুদ্ধে অভিযান ৩শ’ চারা জব্দ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বড় খোঁচাবাড়িহাটে অবৈধভাবে ইউক্যালিপটাস চারা বিক্রেতার প্রায় ৩শ’টি চারা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও খাইরুল ইসলাম বলেন, ইউক্যালিপটাস এমন একটি গাছ, যা অতিরিক্ত পরিমাণে পানি শোষণ করে মাটির নিচের পানির স্তর হ্রাস করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তাই এ গাছের চারা লাগানো ও বিক্রিতে নিরুৎসাহিত করা হচ্ছে। হাটে অভিযান চালিয়ে দেখা যায়, এক বিক্রেতা প্রকাশ্যেই ইউক্যালিপটাসের শত শত চারা বিক্রি করছিলেন।

সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে চারাগুলো জব্দ করা হয়। স্থানীয়দের অনেকেই জানেন না যে ইউক্যালিপটাস চারা রোপণ পরিবেশের জন্য ক্ষতিকর। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএনও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। কেউ যেন পরিবেশ বিধ্বংসী গাছ রোপণ বা বিক্রির সাথে জড়িত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ইউক্যালিপটাস চারা বিক্রির বিরুদ্ধে অভিযান ৩শ’ চারা জব্দ

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার