Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

BN DESK
04 September 2026, 12:59 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার এক ইউপি সদস্য। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে আব্দুল জব্বার (৫০) নামের ওই ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জব্বার ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। একই সাথে তিনি ছিলেন পতিত ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পেশায় কৃষিজীবী হলেও এলাকায় একজন পরিচিত মুখ ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে ভুট্টাক্ষেতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সাবেক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী বলেন, ‘সকালে জব্বার স্বাভাবিক ছিলেন। বাড়িতে খাওয়াদাওয়া করে বের হয়েছিলেন। হঠাৎ শুনি তিনি আত্মহত্যা করেছেন এই খবরে আমরা সবাই স্তব্ধ। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

B
BN DESK | 04 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার