Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীর ভোক্তা অধিকারের জরিমানা

BN DESK
11 March 2024, 10:35 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীর ভোক্তা অধিকারের জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (১১ মার্চ) বিকেলে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

জানা যায়, ওই দিন সদর উপজেলার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ছিট চিলারং এলাকার মেসার্স আলমগির ফুড ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত দামের বেশি দামে পণ্য বা সেবা বিক্রি না করা, ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বিক্রি না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে এক ব্যবসায়ীর ভোক্তা অধিকারের জরিমানা

B
BN DESK | 11 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার