Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণের শিকার প্রধান আসামি জেলহাজতে

BN DESK
03 September 2026, 03:31 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে(১৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি শাম পালকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ২৫ আগস্ট দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ফুটকীবাড়ী গ্রামের বাসিন্দা শাম পালের বাড়িতে গৃহস্থালির সরঞ্জাম আনতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ঘটনার সময় একই এলাকার স্বপন পাল(১৮) বিষয়টি দেখে ফেলেন এবং ঘটনাটি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তিনিও কিশোরীকে ধর্ষণ করেন। ভয়ে ও লজ্জায় কিশোরী বিষয়টি কাউকে জানায়নি।

গত ৮ মার্চ পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গত ১০ মার্চ তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ঠাকুরগাঁও শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে কিশোরী অন্ত:সত্ত্বা বলে জানান চিকিৎসকরা। পরে পরিবারের জিজ্ঞাসাবাদে সে বিস্তারিত জানায়।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে গত সোমবার ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় শাম পাল ও স্বপন পালকে আসামি করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গত সোমবার মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শাম পালকে গ্রেফতার করা হয়েছে।

পরে আজ মঙ্গলবার (১৭ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অপর আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে কিশোরী ধর্ষণের শিকার প্রধান আসামি জেলহাজতে

B
BN DESK | 18 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার