Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

BN DESK
03 September 2026, 02:55 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ, পণ্যের প্যাকেটে মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ এবং ব্যাচ নম্বর না থাকার অভিযোগে একটি সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ঠাকুরগাঁও সুগারমিল মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স সোনামণি ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখা এবং পণ্যের প্যাকেটে মূল্য, উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকার সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশাদুল হক। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবীদ নিহারঞ্জন রায়, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক সরকার প্রমুখ।   
এসময় সদর উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশাদুল হক জানান, অভিযুক্ত ব্যবসায়ী অভিযোগ স্বীকার করে নেয়ায় আরও বড় সাজা দেয়া হয়নি। মেয়াদোত্তীর্ণ কীটনাশক বা সার বিক্রি কৃষকদের কৃষি উৎপাদনে বিরাট ক্ষতির কারণ হয়ে থাকে।

তাই কোনো কীটনাশক বা সার ব্যবসায়ীই যেন এ ধরনের ক্ষতিকর কাজ না করতে পারেন সেদিক লক্ষ্য রেখে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত রাখা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

B
BN DESK | 07 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার