Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে গোয়ালঘরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

BN DESK
04 September 2026, 01:19 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে গোয়ালঘরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি পরিবারের ৮টি  ঘরের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত পৌনে ১০ টায় হরিপুর উপজেলার ৫নং ইউনিয়নের মশানগাঁও  গ্রামে শাহারুলের বাড়িতে।

এ ঘটনায় শাহারুলের ৪টি গরু ও ১টি ছাগল, খালেকের ১টি গরু ও ১টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। এতে ওই ৪ টি পরিবারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। গরু ঘরে মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

এতে ওই ৪টি পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শাহারুর, খালেক, মুসলিম উদ্দিন ও তোসলিম উদ্দিন জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রাতেই অগ্নিকান্ডের ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহযোগিতা করা হয়েছে পরবর্তীতে আরো সহযোগিতা করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে গোয়ালঘরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার