পীরগন্জ প্রতিনিধি ( ঠাকুরগাঁও ) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আনোয়ারুল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে টাঙ্গন নদীর করনাই ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা বনগাঁও গ্রামের কাসেম আলীর ছেলে।
আনোয়ারুলের ছেলে আবু সাঈদ জানান, তার বাবা কাঁচামালের ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যে নদীতে মাছ ধরেন। গত বুধবার সন্ধ্যায় তিনি নদীতে মাছ ধরতে আসেন। এরপর আর বাড়িতে ফিরেননি। আজ বৃহস্পতিবার সকালে লোকমুখে খবর পেয়ে জানতে পারেন তার বাবা মরদেহ নদীতে ভাসছে। তদন্ত করে তিনি এর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ওই ব্যক্তি গত বুধবার সন্ধ্যায় বোচাগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর মাহালীপীর ঘাটে মাছ ধরতে আসেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে নদীর এপারে করনাই ঘাটে তার মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। তদন্ত চলছে।